নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা
নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসে পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান তিনি।
ঢাকার নেপাল দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
এর আগে, একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন।
আরও পড়ুন