EN ☀️
×

Follow Us

কূটনীতি

নতুন সরকারের শপথে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়তিসা

নির্বাচনি ফলাফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

নতুন সরকারের শপথে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়তিসা

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দ জয়তিসা। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কান হাইকমিশনার ধর্মপালা এ তথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচনি ফলাফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আগামী ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নতুন সরকারকে শপথ বাক্য পাঠ করাবেন। 

আরও পড়ুন