EN ☀️
×

Follow Us

কূটনীতি

এলডিসি-উত্তর সুবিধা অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের কাছে বাংলাদেশের অনুরোধ

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে অনুষ্ঠিত এক বৈঠকে সুইস কনফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ অনুরোধ উত্থাপন করেন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

এলডিসি-উত্তর সুবিধা অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের কাছে বাংলাদেশের অনুরোধ

ছবি: সংগৃহীত

অ অ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পরও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখতে সুইজারল্যান্ড সরকারের কাছে গ্রেস পিরিয়ড সম্প্রসারণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুইজারল্যান্ডের রাজধানী বার্নে অনুষ্ঠিত এক বৈঠকে সুইস কনফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ অনুরোধ উত্থাপন করেন। 

বৈঠকে এলডিসি উত্তরণের প্রস্তুতি, কোভিড-১৯ মহামারি, ইউক্রেন সংকট ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার অস্থিরতার প্রভাব তুলে ধরা হয়।

সুইস পক্ষ বাংলাদেশের অনুরোধটি গুরুত্বসহকারে নোট করেছে। একই সঙ্গে ২০২৬ সালের মে মাসে ঢাকায় পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজন এবং বার্নে বাংলাদেশের আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুন