EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রতিবন্ধী ব্যক্তিদের সম্ভাবনা বিকাশের দায়িত্ব সবার: ব্র্যাকের অনুষ্ঠানে বক্তারা

‘সমতা নিশ্চিত করতে এখনো অনেক পথ বাকি। প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

প্রতিবন্ধী ব্যক্তিদের সম্ভাবনা বিকাশের দায়িত্ব সবার: ব্র্যাকের অনুষ্ঠানে বক্তারা

ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষ্যে ব্র্যাক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিকাশ ও সমাজে অন্তর্ভুক্তি নিশ্চিত করা পরিবার-সমাজ-রাষ্ট্রসহ সবার যৌথ দায়িত্ব রয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল প্যানেল আলোচনা, প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক পরিবেশনা, কারুশিল্প প্রদর্শনী এবং এনডিডি শিশুদের জন্য বিশেষায়িত পরামর্শ সেবা।

প্যানেল আলোচনায় ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস-এর ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিকাশে সম্মানজনক ও বাধামুক্ত পরিবেশ তৈরি করা সমাজেরই দায়িত্ব।’

ব্র্যাকের শিক্ষা ও দক্ষতা কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, ‘সমতা নিশ্চিত করতে এখনো অনেক পথ বাকি। প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।’

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব বলেন, সমাজের মানসিকতার পরিবর্তন জরুরি।

আলোচনায় এনডিডি সেন্টারের শিক্ষার্থী জারিন তাসনিম ফাতিহা ও তার মা রোজিনা সরদার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।

বর্তমানে এনডিডি সেন্টারে ১১৯ শিক্ষার্থী রয়েছে এবং এ পর্যন্ত ২৪৪ জন স্নাতক হয়েছে। ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কর্মসূচির মাধ্যমে ৩১ জেলায় ৩০০ প্রতিবন্ধী কিশোরী দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে সহায়তা পাচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ব্যবস্থাপক মো. ইন্তাজ আলী।

আরও পড়ুন