বাঞ্ছারামপুরে ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সম্প্রতি ডাকাত উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। উপজেলার বিভিন্ন গ্রামে রাতের বেলা ডাকাতির ঘটনা এবং চিহ্নিত অপরাধীদের দৌরাত্ম্য নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু তথ্য উঠে এসেছে।
গত নভেম্বরের শুরুতে উপজেলার ১১নং ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামে গভীর রাতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
বাঞ্ছারামপুর উপজেলার থানার অধীন বিভিন্ন গ্রামে প্রায় প্রতি রাতেই ডাকাত দলের হানা দেওয়ার খবরে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় পাড়া-মহল্লায় স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার দাবি উঠছে।
উপজেলার খাগাতুয়া এলাকায় ‘শফিক ডাকাত’ বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ড ও উপদ্রবে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এমনকি কারাগারে থেকেও তার দলবল অপরাধ নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে।
ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত অক্টোবর মাসে বাঞ্ছারামপুরে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ডাকাত চক্র ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন জানান, আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং নিয়মিত পড়া মহল্লায় প্রতিরোধ ও সহয়তা সামাজিক সভা অব্যাহত রয়েছে। ডাকাতির ঘটনা এবং চিহ্নিত অপরাধীদের দৌরাত্ম্য নিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে।
তিনি জানান, এ মাসে (নভেম্বর) অভিযান পরিচালনা করে ১০/১২ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা জেল হেফাজতে পাঠিয়েছি। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।