EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যৌথ বাহিনীর মানবপাচারকারী চক্রবিরোধী অভিযান

টেকনাফে পাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

টেকনাফে পাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার

সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০-২৫ জনকে জিম্মি করে রাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ছবি: সংগৃহীত

অ অ

টেকনাফে যৌথ বাহিনীর মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে নারী ও শিশুসহ মোট আট রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০-২৫ জনকে জিম্মি করে রাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থলে আভিযানিক দল পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পাঁচ জন নারী, দুই জন পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়।

আইএসপিআর জানিয়েছে, উদ্ধার করা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০ এর বাসিন্দা। তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন