EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্লিপার বাসে ইয়াবা পাচারের অভিযোগে গ্রেপ্তার ৩

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

স্লিপার বাসে ইয়াবা পাচারের অভিযোগে গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি স্লিপার বাসের সিটের ভেতর লুকানো ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সোনারগাঁয়ের পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে আলফা এক্সপ্রেস বাসে অভিযান দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্য একজনকে সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় এলাকার রাকিবুল হাসান (৩০), যশোর কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকার মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার সাইফুল হোসেন (৩৮)। রাকিবুল ও আশিক বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিটের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ইয়াবা পাওয়া যায়।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, আলফা এক্সপ্রেস স্লিপার বাসটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

আরও পড়ুন