EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সিম ক্লোন করে চাল ব্যবসায়ীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম

সিম ক্লোন করে চাল ব্যবসায়ীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

অ অ

পরিচিত ব্যক্তির মোবাইল নম্বর ক্লোন করে কম দামে চাল বিক্রির প্রলোভন দেখিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিকে ভোলা থেকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, প্রতারণার শিকার হন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার চাল ব্যবসায়ী রশিদুল ইসলাম।

পিবিআই জানায়, ২০২৪ সালের মার্চে রশিদুলের পরিচিত বিজয় বাবুর মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্রটি। এরপর ওই নম্বর থেকে ফোন করে কম দামে ৩৩ টন চাল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। পরিচিত ব্যক্তির নম্বর থেকে ফোন আসায় বিশ্বাস করে রশিদুল বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টে ৩ লাখ ৭৫ হাজার টাকা পাঠান। পরে চাল না পেয়ে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। 

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পিবিআই। পরে প্রযুক্তির সহায়তায় ভোলা থেকে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তারা আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

পুলিশের ভাষ্য, চক্রটি সিম ক্লোনিংয়ের পাশাপাশি তান্ত্রিক ও কবিরাজ পরিচয়ে অলৌকিক ক্ষমতা বা রোগ নিরাময়ের আশ্বাস দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত।

এ ধরনের প্রতারণা এড়াতে যেকোনো আর্থিক লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

আরও পড়ুন