EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় বন্দুক ও গোলাবারুদসহ আটক ৩

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ এএম

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় বন্দুক ও গোলাবারুদসহ আটক ৩

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ ব্যক্তি আটক হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) কক্সবাজারের চকরিয়া থানার বদর আওলিয়া ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২) কক্সবাজার জেলার বাসিন্দা। 

কোস্ট গার্ডের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্রে অবস্থিত বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির কাজে সম্পৃক্ত ডাকাতদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করার উদ্দেশ্যে ৫-৬ জনের একটি দল কক্সবাজারের চকরিয়া থানার বদর আওলিয়া ঘাট সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। সেই তথ্যমতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ি ও মহেশখালীর সমন্বয়ে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে ৪টি দেশীয় একনলা বন্দুক, ১ টি দুই নলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। স্থানীয় জনগণকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতো তারা।

জব্দ করা আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন