EN ☀️
×

Follow Us

খেলা

যুক্তরাষ্ট্রের ক্রিকেট বিনিময় কর্মসূচিতে অংশ নিয়ে ফিরলেন ১০ পেশাজীবী

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম

যুক্তরাষ্ট্রের ক্রিকেট বিনিময় কর্মসূচিতে অংশ নিয়ে ফিরলেন ১০ পেশাজীবী
অ অ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রথম ক্রিকেট বিনিময় কর্মসূচিতে অংশ নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেট পেশাজীবী। সফরে প্রশিক্ষণ, নেতৃত্ব ও স্থানীয় জনগোষ্ঠীকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করার অভিজ্ঞতা বিনিময় করেছেন তাঁরা।

সফরকালে যুক্তরাষ্ট্রের ক্রিকেট অঙ্গনের সহকর্মীদের সঙ্গে প্রশিক্ষণ, নেতৃত্ব এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্রিকেটের প্রসারে সফল উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা।

ক্রীড়া কূটনীতির মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে আয়োজকেরা।

আরও পড়ুন