ঢাকা-কক্সবাজার রেলের টিকেট বিক্রি শুরু আজ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা থেকে সরাসরি কক্সবাজার নতুন রুটে রেল চলাচল শুরু হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে মহানগর এক্সপ্রেস।
যার প্রথম দিনের টিকেট বিক্রি শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। কক্সবাজার থেকে ঢাকায় ফেরার জন্য আগামী ২৭ অক্টোবরের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর)।
এ নতুন ট্রেন চালুর মাধ্যমে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
রেলওয়ের তথ্যমতে, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। রাত ২টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে।
সেখানে ২০ মিনিট যাত্রাবিরতির পর রাত ৩টায় আবার যাত্রা শুরু করে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ফেরার পথে ট্রেনটি প্রতিদিন সকাল ৯টায় ছেড়ে যাবে।
চট্টগ্রাম স্টেশনে দুপুর ১২টা ১০ মিনিটে যাত্রাবিরতির পর ঢাকার পথে যাত্রা অব্যাহত রাখবে। ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রবিবার মহানগর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ থাকবে।