EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বাল্যবিবাহ-যৌতুকের বিরুদ্ধে ছাগলনাইয়ায় শুভসংঘের মানববন্ধন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

বাল্যবিবাহ-যৌতুকের বিরুদ্ধে ছাগলনাইয়ায় শুভসংঘের মানববন্ধন
অ অ

বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুকপ্রথা বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীর ছাগলনাইয়ায় মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা।

 বৃহস্পতিবার ছাগলনাইয়া মহিলা কলেজের সামনে আদালত ভবন মাঠসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধন থেকে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে এ দুই সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন জনির সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা অংশ নেন। তাঁরা বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে সাদ্দাম হোসেন জনি বলেন, বাল্যবিবাহ ও যৌতুক সমাজের গুরুতর ব্যাধি। বাল্যবিবাহের কারণে কিশোরীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। অন্যদিকে যৌতুকপ্রথা নারীর প্রতি নির্যাতন ও বৈষম্য বাড়ায়। তিনি বলেন, এসব সমস্যা দূর করতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম বিএসসি বলেন, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে তিনটি বিষয় জরুরি। এগুলো হলো মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা এবং সামাজিকভাবে যৌতুক প্রত্যাখ্যানের মানসিকতা গড়ে তোলা। ছাগলনাইয়াকে বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


আরও পড়ুন