EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীদের দিনব্যাপী মিলনমেলা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীদের দিনব্যাপী মিলনমেলা

কালীগঞ্জে মিলনমেলায় অংশ নেওয়া বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা।

অ অ

লালমনিরহাটের কালীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মধ্যে সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন দৃঢ় করতে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা। শনিবার উপজেলার উত্তর বাংলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দক্ষতা উন্নয়ন কর্মশালা, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের মধ্য দিয়ে দিনটি কাটে।

শুরুতে পরিচিতি ও মতবিনিময় পর্ব হয়। এতে সংগঠনের কার্যক্রম, স্বেচ্ছাসেবীদের দায়িত্ব, সামাজিক কাজে নেতৃত্বের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এরপর সাংগঠনিক সক্ষমতা বাড়াতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা, দলগত সমন্বয় ও দায়িত্বশীলতার বিষয়গুলো তুলে ধরা হয়।

আনন্দঘন পরিবেশে নারী ও পুরুষদের পৃথক বালিশ খেলা হয়। নারী বিভাগে প্রথম হন সুবর্ণা ও দ্বিতীয় হালিমাতুস সাদীয়া। পুরুষ বিভাগে প্রথম স্থান পান সামু ইসলাম এবং দ্বিতীয় হন হৃদয় মিয়া।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন নিলা আক্তার, নৃত্য নোহা আক্তার, আবৃত্তি সুমি আক্তার ও গজল আনিছুর রহমান। দলীয় নৃত্যে অংশ নেন জাকিয়া ফেরদৌসী জীম ও হালিমাতুস সাদীয়া। স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান। তিনি বলেন, ‘একটি সংগঠনের শক্তি শুধু কর্মসূচি বা সদস্যসংখ্যায় নয়, বরং স্বেচ্ছাসেবীদের পারস্পরিক সম্পর্ক, আন্তরিকতা ও কাজের প্রতি দায়বদ্ধতার মধ্যে নিহিত। আনন্দের পাশাপাশি দক্ষতা উন্নয়নের এমন আয়োজন প্রতিটি শাখায় নিয়মিত হওয়া প্রয়োজন।’

মিলনমেলার শুরুতে স্বেচ্ছাসেবীদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কার্যক্রম, স্বেচ্ছাসেবীদের দায়িত্ব, সামাজিক কাজে নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা, দলগত সমন্বয়, দায়িত্বশীলতা ও মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বেচ্ছাসেবীরা সারা বছর মানুষের কল্যাণে নিজেদের সময় ও শ্রম দিয়ে থাকেন। তাঁদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানো এবং কিছুটা আনন্দের সময় উপহার দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। কর্মশালার মাধ্যমে তাঁদের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর চেষ্টাও করেছি।’ ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা শাখার উপদেষ্টা শাহ আলম, মজিবুর রহমান ও শাহজামাল উপস্থিত ছিলেন। আরও ছিলেন সহ-সভাপতি বখতিয়ার খলজি, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিনুর ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হাসান, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ হিমেল, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এবং নারী বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার। এ ছাড়া উত্তর বাংলা কলেজ শাখার সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন