EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

লালমাইয়ে শুভসংঘের প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

লালমাইয়ে শুভসংঘের প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী

লালমাইয়ে হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অ অ

কুমিল্লার লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসাশিক্ষার্থীদের হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বাগমারা উত্তর বাজারে আল ইসরা বালক মাদরাসার মিলনায়তনে প্রতিযোগিতাটি হয়। সেরা ২১ শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।

দৈনিক কালের কণ্ঠের লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জহিরের তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় পর্যবেক্ষক ছিলেন আল ইসরা মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ শামীম আহমেদ, আল মোকাররম মাদরাসার মুহতামিম মাওলানা মাজহারুল ইসলাম, আলফা এয়ার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন এবং বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে ষষ্ঠ শ্রেণির আবদুল্লাহ। দ্বিতীয় স্থান পেয়েছে তৃতীয় শ্রেণির আরিয়ান মোল্লা, তৃতীয় ষষ্ঠ শ্রেণির মারুফ হোসেন, চতুর্থ তৃতীয় শ্রেণির নাফিজ। পঞ্চম হয়েছে পঞ্চম শ্রেণির আরাফাত ইসলাম, ষষ্ঠ চতুর্থ শ্রেণির আবু তালেব তানিম এবং সপ্তম পঞ্চম শ্রেণির কারিম।

প্রথম স্থান অর্জনকারী আবদুল্লাহ বলে, গত বছর আল ইসরা মাদরাসার সব শিক্ষার্থীকে হাতের লেখার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেও সেই প্রশিক্ষণ নিয়েছিল। প্রতিযোগিতায় অংশ নিয়ে সে জেনেছে, তার হাতের লেখা সবার চেয়ে সুন্দর। এ জন্য মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানায় সে।

লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, গত কয়েক বছরে বসুন্ধরা শুভসংঘ লালমাইয়ে অর্ধশতাধিক সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর মধ্যে আছে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মেডিক্যাল ক্যাম্প, দন্তসেবা, খাদ্যসহায়তা, হাম সচেতনতায় সেমিনার ও এতিমদের সঙ্গে ইফতার। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতেও প্রতি মাসে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাবে।

আরও পড়ুন