EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

পীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সেমিনার

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

পীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সেমিনার
অ অ

মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও তরুণদের মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী সেমিনার ও পরিচিতি সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মিফতাহুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক দোয়েল।

নাজমুল হক বলেন, বাংলাদেশে বসুন্ধরা শুভসংঘকে মাদকবিরোধী এমন সভায় পেয়ে আমরা আনন্দিত। মাদকবিরোধী কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগের জন্য বসুন্ধরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

সভাপতির বক্তব্যে মো. মিফতাহুল ইসলাম বলেন, মাদক সমাজকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ সমস্যা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি, বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে চান তাঁরা।

বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি গুরুতর সমস্যা। মাদকের কারণে একজন মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, আর্থিক সংকট ও নানা সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতিচর্চা, স্বেচ্ছাসেবা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

এর আগে আগামী এক বছরের জন্য অনুমোদিত পীরগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন— হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন, শহিদুল ইসলাম সেবু মণ্ডল, হারুণ অর রশিদ ও ইয়তিমুল হাসান লিটন।

কমিটিতে সভাপতি হিসেবে মিফতাহুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানা দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন— মাহমুদুল হাসান, ফারুক মিয়া, সুলতান মাহমুদ, ফজলের রাব্বি, শামিমা খাতুন ও হযরত আলী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মরিয়ম আখতার, মেহেদী হাসান মুন্না, ইসলাম মিয়া, আনারুল হক, রাশেদুল ইসলাম ও তুষার মিয়া।

অন্যান্য পদে রয়েছেন— সাংগঠনিক সম্পাদক সোবাহান সাদিক, সহ-সাংগঠনিক সম্পাদক সুরভি আক্তার ও মাহমুদ কলি, অর্থ সম্পাদক আরফানুল হক শাওন, দপ্তর সম্পাদক মশিউর রহমান, নারী বিষয়ক সম্পাদক মর্জিনা আক্তার, ইভেন্ট সম্পাদক খাইরুল ইসলাম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব মিয়া এবং প্রচার সম্পাদক আলমগীর।

এ ছাড়া আরও দায়িত্ব পেয়েছেন— সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য ও মানবসম্পদবিষয়ক সম্পাদক আমান উল্লাহ, ক্রীড়া সম্পাদক রাসেল মিয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মশিউর রহমান, নারী ও শিশুবিষয়ক সম্পাদক সুবর্ণা খাতুন, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক নুরুজ্জামান মিয়া, আপ্যায়নবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ফরিদা বেগম এবং সমাজকল্যাণ সম্পাদক জেরিন আক্তার জয়া।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন— রাহুল চৌধুরী, সৌরভ শেখ, সুমন মিয়া, রায়হান মিয়া, মিনু মিয়া, আব্দুর রশিদ, ফরিদুল ইসলাম ও হেলাল মিয়া।

আরও পড়ুন