EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বরিশালে নজরুলের সাহিত্য নিয়ে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

বরিশালে নজরুলের সাহিত্য নিয়ে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

বরিশালে নজরুল পাঠচক্রে অতিথি ও শুভসংঘের সদস্যরা।

অ অ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও দর্শন নিয়ে বিশেষ পাঠচক্র আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলা শাখা। বুধবার বিকেল ৫টায় বরিশাল নগরীর বনলতা বুক ক্যাফেতে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন জেলা শাখার সভাপতি নাজিউর রহমান।

অতিথি আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. বাহাউদ্দিন গোলাপ এবং সংগঠনের আরেক উপদেষ্টা বরিশাল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম। সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় তরুণ বুদ্ধিজীবীরাও অংশ নেন।

আলোচনায় অতিথিরা নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদ ও শোষণের বিরুদ্ধে তার লেখনীর অবদান তুলে ধরেন।

ড. বাহাউদ্দিন গোলাপ বলেন, ‘নজরুল কেবল বাংলা সাহিত্যের সম্পদ নন, তিনি চিরন্তন দ্রোহ ও মানবতার আলোকবর্তিকা। আজকের তরুণ সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হলে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন গভীরভাবে উপলব্ধি করতে হবে।’

জহিরুল ইসলাম বলেন, ‘সাইবার আসক্তি দূরে ঠেলে আমাদের বইমুখী হওয়ার চর্চা বাড়াতে হবে। তরুণ প্রজন্মের মাঝে সাহিত্যচর্চা ও ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দিতে শুভসংঘের এমন চিন্তাশীল উদ্যোগ প্রশংসনীয়।’

ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতিচর্চা গতিশীল রাখতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন জেলা শাখার নেতারা।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আবু সাঈদ, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ইশতিয়াক আহমেদ, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নাঈম হোসেন খানসহ শুভসংঘের সদস্যরা।

আরও পড়ুন