EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী পরিবারে শুভসংঘের খাদ্যসামগ্রী উপহার

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী পরিবারে শুভসংঘের খাদ্যসামগ্রী উপহার
অ অ

জামালপুরের সরিষাবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী বাচ্চু মিয়ার পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যব্যবহার্য পণ্য তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ সহায়তা দেওয়া হয়।

শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না বাচ্চু মিয়া। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে সংসার চালানো তাঁর জন্য আরও কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে তাঁর পরিবারকে চাল, ডাল, ভোজ্যতেল, আটা, পেঁয়াজ, রসুন, লবণ, সাবান ও কাপড় পরিষ্কারের পাউডারসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত বাচ্চু মিয়া বলেন, ‘শারীরিক অসুস্থতা ও প্রতিবন্ধকতার কারণে ঠিকমতো কাজ করতে পারি না। সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। বসুন্ধরা শুভসংঘের সহায়তায় আমাদের অনেক উপকার হলো। এ জন্য আমরা কৃতজ্ঞ।’

সহজ পাঠ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানেরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

শুভসংঘের সরিষাবাড়ী উপজেলা শাখার স্বাস্থ্য ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. মানিক মিয়া বলেন, একজন প্রতিবন্ধী অসহায় মানুষের পরিবারের পাশে দাঁড়াতে পেরে তাঁরা আনন্দিত। নিজেদের প্রয়োজন মেটাতে হিমশিম খাওয়া মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

উপজেলা শাখার উপদেষ্টা মমিনুল ইসলাম কিসমত বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষ যেন অবহেলিত না থাকেন, সে জন্য সহমর্মিতার হাত বাড়াতে হবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর ভাষ্য, সামান্য সহায়তাও সংকটে থাকা পরিবারের জন্য স্বস্তি বয়ে আনতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও সাংবাদিক সোহানুর রহমান সোহান, উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, সদস্য শাহরিয়ার সাদ্দামসহ নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকেরা।

আরও পড়ুন