EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

অতিথি পাখি রক্ষায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা ও পোস্টার শো

ডেইলি সান রিপোর্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম

অতিথি পাখি রক্ষায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা ও পোস্টার শো

ছবি: সংগৃহীত

অ অ

চুয়াডাঙ্গার জীবননগরে অতিথি পাখি রক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শন করেছে বসুন্ধরা শুভসংঘ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেণিপুর বাওড় সংলগ্ন বেনীপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেন।

জীববৈচিত্র্যে ভরপুর জীবননগর উপজেলা। উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য বিল, খাল ও জলাশয়। শীত মৌসুমে এসব জলাশয় দেশি পাখির পাশাপাশি অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়। তবে এক শ্রেণির অসাধু মানুষ এয়ারগান ও বিষটোপ দিয়ে পাখি শিকার করায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।

সভায় জীবননগর বন বিভাগের বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বলেন, "অতিথি পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পাখি হত্যার জন্য জেল-জরিমানার বিধান রয়েছে। সীমান্ত এলাকার বিলগুলোতে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে।"

বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জীবননগর প্রতিনিধি মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘জীবননগরের বিলগুলো অতিথি পাখির নিরাপদ আশ্রয়। নির্বিচারে পাখি শিকার বন্ধ না হলে আগামীতে এখানে আর অতিথি পাখি আসবে না। এ জন্য সামাজিক সচেতনতার বিকল্প নেই।’’

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘‘আগে বিলে ঝাঁকে ঝাঁকে পাখি দেখা যেত, এখন শিকারিদের কারণে পাখি বসতে পারে না। আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।’’

সভা শেষে পাখি শিকার বন্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন