EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতা নিয়ে গলাচিপায় শুভসংঘের আলোচনা সভা

ডেইলি সান রিপোর্ট, গলাচিপা (পটুয়াখালী)

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতা নিয়ে গলাচিপায় শুভসংঘের আলোচনা সভা

ছবি: সংগৃহীত

অ অ

ডেঙ্গু প্রতিরোধের শুরু নিজের ঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা থেকে। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা বাজার— কোথাও যেন জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তারের সুযোগ না পায়, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে পটুয়াখালীর গলাচিপায় সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়ার শ্রীনাথ বাজারে বসুন্ধরা শুভসংঘের গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় ডেঙ্গুর ক্ষতিকর দিক ও রোগটি প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু রোগের লক্ষণ সম্পর্কে জানলেই হবে না, মশার প্রজননস্থল ধ্বংসেও নিয়মিত উদ্যোগ নিতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন স্থান ও পরিত্যক্ত পাত্র এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি করতে পারে। তাই নিজ নিজ বাড়ি, স্কুল-কলেজ, বাগান ও বাজার নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে ডেঙ্গুর বিস্তার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। এ পরিস্থিতিতে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পরিবার থেকে শুরু করে সামাজিক পরিসরেও ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান, শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বেইজবিল্ড ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেদোয়ান করিম তালাল, সদস্য শিশির কুমার হালদার, মো. হামিদুল ইসলাম, মো. হেমায়েত উদ্দিন ও মো. সুমন মাহমুদুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিপিসি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বীরেন্দ্র চন্দ্র বিশ্বাস, পল্লিচিকিৎসক এমএ মান্না, সাংবাদিক সোহেল রানা এবং স্থানীয় বাসিন্দা আ. রব, নিজাম সিকদার, ফারুক ফকির, জুয়েল হাওলাদার, জাফর হাওলাদার, ওয়াজেদ ফকির, মিজানুর শিকদার, শামীম মাতুব্বর, ভদ্দর মাতুব্বর, রুবেল শিকদার ও রাকিব মাতুব্বরসহ অনেকে।

সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন