EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শাখা

বেকারত্ব দূরীকরণে তরুণদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা

ডেইলি সান রিপোর্ট, জয়পুরহাট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

বেকারত্ব দূরীকরণে তরুণদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা
অ অ

তরুণদের মধ্যে বেকারত্ব দূরীকরণে সচেতনতা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শাখা। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় আক্কেলপুর রেলস্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলা, কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অর্জন, উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং আত্মনির্ভরশীল হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তরুণেরা যেন নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজনে বসুন্ধরা শুভসংঘের আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি মওদুদ আহমেদ, সাধারণ সম্পাদক শাদমান হাফিজ শুভ,  সদস্য রাকিবুল ইসলাম সিফাত, শাহরিয়া সিয়াম, মশিউর রহমান রাজসহ স্থানীয় তরুণেরা অংশ নেন।

সভায় বেকারত্ব মোকাবিলায় তরুণদের দক্ষতা অর্জন ও কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। শুধু চাকরির অপেক্ষায় না থেকে প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘের আক্কেলপুর উপজেলা শাখার উদ্যোগের লক্ষ্য হলো তরুণদের সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখা।

বেকারত্বের মতো সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সচেতন ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন