EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা উপহার দিল বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা উপহার দিল বসুন্ধরা শুভসংঘ

ছবি: সংগৃহীত

অ অ

বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, নিয়মিত পাঠ্যাভাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখিরাটীতে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের সেরা পাঠকদের মাঝে বই ও গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) চরখিরাটীতে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের উদ্যোগে আয়োজিত মাসিক সেরা পাঠক কর্মসূচিতে চারজন নির্বাচিত পাঠকের হাতে বই ও গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সাধারন সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।

এবারের সেরা পাঠক হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দনবাড়ী কামিল মাদ্রাসার শিক্ষার্থী মাসতুরা, গৃহিণী মানসুরা, সর্বলক্ষ্মা আলিম মাদ্রাসার শিক্ষার্থী সাদিয়া এবং খিরাটী এম. এ. হাসান মডেল একাডেমির শিক্ষার্থী রিহান আহমেদ। তাঁদের প্রত্যেককে বই ও গাছের চারা উপহার দিয়ে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে পাঠাগারের সাধারন সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন, আমাদের লক্ষ্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করা। এ উদ্যোগের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সবুজ সমাজ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরখিরাটী ইউথ ক্লাবের সদস্য রকিব মিয়া, রিটন, আপেল মাহমুদ, আফসার উদ্দিন, সোহেল মিয়া ও রাজিব পরান।

বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের এ উদ্যোগের মাধ্যমে প্রতি মাসে সেরা পাঠক নির্বাচন করে তাঁদের পুরস্কৃত করা হয়। পাঠ্যাভাসের প্রসার এবং নতুন প্রজন্ম জ্ঞানচর্চায় উৎসাহিত করা উদ্যোগের লক্ষ্য।

বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। অন্যদিকে, গাছের চারা উপহার দেওয়ার মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে বই পড়ার সংস্কৃতি বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি আলোকিত ও পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন