EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার অভিষেক ও মাদকবিরোধী শপথ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার অভিষেক ও মাদকবিরোধী শপথ
অ অ

মাদকমুক্ত সমাজ গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা থেকে জনকল্যাণমূলক কাজে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির অভিষেক ও মাদকবিরোধী শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মেজবাহ উদ্দিন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. সোহেল রানা ও জুয়েল হাসান, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরান, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক তানজিনা আক্তার জেরিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যরা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অতিথিরা নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরান।

প্রেজেন্টেশনে সংগঠনের মানবিক উদ্যোগ, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরা হয়। আলোচনা পর্বে বক্তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মেজবাহ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের শুধু নিজেদের ভবিষ্যৎ গড়লেই হবে না, সমাজের প্রতিও তাদের দায়িত্ব রয়েছে। জীবনের প্রতিটি পরিস্থিতিতে বাবা-মায়ের গুরুত্ব অপরিসীম। বিপদের সময় অন্য কাউকে পাশে পাওয়া যাক বা না যাক, বাবা-মাকে সবসময় পাশে পাওয়া যায়।’’

তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের উচিত বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাঁদের পরামর্শ মেনে চলা। তোমাদের সব ভালো ও কল্যাণমূলক কাজের সঙ্গে আমরা থাকব। বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠন শিক্ষার্থীদের জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনের জন্য মানুষের মধ্যে নৈতিকতা, বিবেক ও মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই মাদকের বিরুদ্ধে শুধু শপথ গ্রহণ করলেই হবে না, নিজেদের আচরণে তার প্রতিফলন ঘটাতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাদকবিরোধী শপথ পাঠ। শুভসংঘের উপদেষ্টা ও কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর উপস্থিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় মাদক থেকে দূরে থাকা, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সুস্থ ও মানবিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।

গত ১২ অক্টোবর বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান সাক্ষরিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার  নতুন কমিটি প্রকাশিত হয়। এতে কায়েস আহমেদ সভাপতি এবং আরাফ মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে সহসভাপতি হিসেবে রয়েছেন মোছা. হাবিবা আক্তার, ইসরাত জাহান ইশিতা, জুই খাতুন, সেলিম হোসেন ও ফারদিন হাসান।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাতুল হাসান, আশিকুর রহমান, মাজহারুল ইসলাম মাসুদ ও মরিয়ম খাতুন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ লাফিন এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জয় ঘোষ, মামুন সিকদার ও মাহিন।

এছাড়া তাসমিয়া তাহের তিশা দপ্তর সম্পাদক, সাদিয়া ইসলাম অর্থ সম্পাদক, রিমন আহমেদ শিহাদ ইভেন্ট সম্পাদক, শাহাদাত হোসেন তানভীর কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সৌরভ কুমার দাস প্রচার সম্পাদক, রাসেল আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শাহরিয়ার শান্ত স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, মো. রাহাত রহমান ক্রীড়া সম্পাদক, মো. মোনাইম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শেখ রুবাইয়া হাবিব নারী ও শিশু বিষয়ক সম্পাদক, আরাফাত হোসেন হিমু শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক, আরিফা আক্তার আন্নি আপ্যায়ন বিষয়ক সম্পাদক, জান্নাতুল ফেরদৌস জুথি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং তাবাসসুম আক্তার সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন লিখন রায়, জুনায়েদ আল রিফাদ, সাজিদ মাহমুদ, আমাইরা রহমান রুমিকা, ইয়াছির আরাফাত স্বাধীন, আবু নাঈম ও জনি আহমেদ।

নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন