EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ফেনী

ছাগলনাইয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতার আহ্বান শুভসংঘের

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম

ছাগলনাইয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতার আহ্বান শুভসংঘের

ছবি: সংগৃহীত

অ অ

ফেনীর ছাগলনাইয়ায় তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের তাগিদ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বক্তারা বলেছেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য চরম হুমকি, যা রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বসুন্ধরা শুভসংঘের ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে সিএফসি রেস্টুরেন্টে মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। 

বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, বরং পুরো পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের কারণে তরুণদের স্বাভাবিক বিকাশ, শিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে। এ সমস্যা মোকাবিলায় তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি, পারিবারিক বন্ধন জোরদার এবং সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানো প্রয়োজন।

বক্তারা আরও বলেন, তরুণদের খেলাধুলা, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কাজে সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা সম্ভব। পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, মানবিক সহায়তা প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা মাদকমুক্ত, মানবিক ও সচেতন সমাজ গঠনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন জনির সভাপতিত্বে উপদেষ্টা আব্দুস সোবহান ভুট্টো, সভাপতি মো. সাইফুল ইসলামসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন