EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

পঞ্চগড়

দেবীগঞ্জে শুভসংঘের ‘নজরুল বর্ষ’ উদযাপন, বই-গাছের চারা বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

দেবীগঞ্জে শুভসংঘের ‘নজরুল বর্ষ’ উদযাপন, বই-গাছের চারা বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

পঞ্চগড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উদযাপন করেছে বসুন্ধরা শুভসংঘ। দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

বুধবার বিকেলে কালীনগর সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজন শেষে শিক্ষার্থীদের মাঝে নজরুলের বই, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়। সংগঠনের উপদেষ্টা, শিক্ষক ও সাংবাদিক হাসান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—সহকারী শিক্ষক মো. কাওছার আলম, স্থানীয় সাংবাদিক আবু সাইদ, শুভসংঘের সদস্য মো. ইয়াছিন আলী ও মো. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য সমাজ থেকে অন্যায়, শোষণ ও বৈষম্য দূর করতে তরুণ প্রজন্মকে সবসময় অনুপ্রেরণা জোগাবে।

সভাপতির বক্তব্যে নাহিদ সিদ্দিক বাপ্পী বলেন, বসুন্ধরা শুভসংঘের মূল চেতনাই হলো মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। নজরুলের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনা আমাদের এই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, কবিতা ও বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ী ১০ শিক্ষার্থীর মাঝে সনদ ও নজরুলের বই দেওয়া হয়। এছাড়া অংশ নেওয়া সকল শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার নজরুল সঙ্গীত ক্যাটাগরিতে ফারিহা, কবিতা আবৃত্তিতে অর্পী রায় এবং উপস্থিত বক্তৃতায় উৎপল রায় প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়া সঙ্গীতে ঝুমা দ্বিতীয় ও শুভ্র শর্মা তৃতীয়; আবৃত্তিতে তনুশ্রী রায় দ্বিতীয়, সুমাইয়া তৃতীয় ও কনাশ্রী চতুর্থ এবং উপস্থিত বক্তৃতায় মো. আলী দ্বিতীয় ও রুপা আক্তার তৃতীয় স্থান অর্জন করেন।

আরও পড়ুন