পটুয়াখালী
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রাঙ্গাবলীতে বৃক্ষরোপণ কর্মসূচি
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর রাঙ্গাবলীতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের উদ্যোগে বৃক্ষরোপণ ও শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরইমারশন শুভসংঘ স্কুল আঙিনায় এ কর্মসূচির আয়োজন করে সংগঠনের রাঙ্গাবালী শাখা।
স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়ির আঙিনায় গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি এম সোহেল, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক ঝিলাম তাওহীদ ও শিক্ষক উম্মে হানি প্রমুখ।
এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে উঠবে।
রাঙ্গাবালী শাখার শুভসংঘের সদস্যরা জানান, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ সচেতনতামূলক এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।