ওয়ারীতে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা কর্মসূচি
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
ওয়ারীর আবদুল্লাহ মোল্লা স্কুলে পরিচ্ছন্নতা কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ওয়ারী থানা শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ওয়ারীর আবদুল্লাহ মোল্লা স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শুভসংঘের সদস্যরা স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। তাঁরা পড়ে থাকা ময়লা-আবর্জনা সরান। একই সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের কাছে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেন।
কর্মসূচিটি বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ওয়ারী থানা শাখার সভাপতি নাসরিন আখতার তিশা ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লাবিব।
আবদুল হান্নান মিলটন বলেন, পরিচ্ছন্নতা শুধু একদিনের কর্মসূচি নয়। এটি দৈনন্দিন জীবনের অভ্যাস ও সামাজিক দায়িত্বের অংশ। তরুণরা নিজেদের এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিলে সুন্দর ও সচেতন সমাজ গড়া সম্ভব বলে মনে করেন তিনি।
নাসরিন আখতার তিশা বলেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ জায়গা থেকে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সবাইকে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।
আমিরুল ইসলাম লাবিব বলেন, তরুণদের অংশগ্রহণে সামাজিক সচেতনতা তৈরি করা সম্ভব। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষকে নিজের পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দিতে চান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মাহিদুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খান রাব্বি, সাংগঠনিক সম্পাদক জি এম সাদমান ইসলাম সানি, নারী ও শিশুবিষয়ক সম্পাদক ইতিমণি ও সহ-সাংগঠনিক সম্পাদক সামিয়া খানম মাহি। এ ছাড়া সদস্য কাশফা, তানিশা, রাজিন, রাজান ও তুলনা উপস্থিত ছিলেন।