EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

পীরগাছায় কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা

ক্যারিয়ার গঠনে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার গুরুত্ব নিয়ে রংপুরের পীরগাছায় সভা করেছে বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

পীরগাছায় কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা

রংপুরের পীরগাছায় কারিগরি ও ভোকেশনাল শিক্ষার গুরুত্ব নিয়ে আয়োজিত আলোচনা সভা।

অ অ

ক্যারিয়ার গঠনে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার গুরুত্ব নিয়ে রংপুরের পীরগাছায় আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার (১২ সেপ্টেম্বর) সাতদরগা দাখিল মাদ্রাসার হলরুমে বসুন্ধরা শুভসংঘ পীরগাছা উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থী ও তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় আগ্রহী হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষাজীবন শেষে ভালো ক্যারিয়ার গড়তে শুধু প্রচলিত একাডেমিক শিক্ষা যথেষ্ট নয়। দ্রুত পরিবর্তনশীল কর্মবাজার, প্রযুক্তির বিস্তার এবং দক্ষতাভিত্তিক অর্থনীতির এই সময়ে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। কর্মমুখী শিক্ষা তরুণদের কেবল চাকরিপ্রার্থী নয়, দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে পারে।

নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের নেতারা বলেন, নতুন প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মত দেন তারা।

সভাপতির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ পীরগাছা উপজেলা শাখার সভাপতি মো. নাহিদ হাসান বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে সচেতনতা তৈরি ও সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে বসুন্ধরা শুভসংঘ নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতার পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা তৈরিতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।

আয়োজকরা জানান, ‘শুভ কাজে সবার পাশে’ এই প্রত্যয় ধারণ করে শিক্ষার্থী ও তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি দক্ষ, সচেতন, আত্মনির্ভর ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ পীরগাছা উপজেলা শাখার সভাপতি মো. নাহিদ হাসান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মারুফ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা কাজী মো. মাহবুবার রহমান মাহবুব, মো. জহুরুল ইসলাম, মো. মতিন মিয়া ও হাফেজ মাওলানা আল আমিন ইসলাম।

এ ছাড়া সভায় সহ-সভাপতি বিপ্লব মিয়া ও বাধন মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফিরদৌস বিজয়; সাংগঠনিক সম্পাদক মো. আলিফ মিয়া; সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী নিশিকান্ত বর্মন; দপ্তর সম্পাদক মোছা. মৌলতা রহমান মাহিয়া; প্রচার সম্পাদক লিটন মিয়া; কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আবির মিয়া; সমাজকল্যাণ সম্পাদক মো. সোহাগ আলী; ইভেন্ট সম্পাদক মো. শিপন মিয়া; ক্রীড়া সম্পাদক মোছা. সুমাইয়া আক্তার খুশী; নারী বিষয়ক সম্পাদক মোছা. রাজিয়া সুলতানা রিয়া; সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোছা. মোমতাহিনা রহমান মেঘা; দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক মো. রাকিবুল ইসলাম রিফাত এবং কার্যকরী সদস্য মোছা. সুমনা আক্তার, মোছা. সিরাজুর মুনিবা লিতুন, মো. মুন্না মিয়া, সোহাগ মিয়া, ফাইম হাসান, ইমরান মিয়া, মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন