বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে বসুন্ধরা শুভসংঘের বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমীন সরদার, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, পরিকল্পনা সম্পাদক রাতুল কুমার শীল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি মোল্যা, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সাবিহা তুল লামিয়া, নির্বাহী সদস্য তাছলিমা আক্তার, জেরিন, বৈশাখী, তৌফিকা, সিয়াম, রাকিবুল ইসলাম, দুর্লভ সাহা, বর্ষা, শাহানাজ, রবিউল, মাইশা, আলিমুন আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্য।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যাতেও সবাইকে এগিয়ে আসতে হবে।
তারা বলেন, চারা বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি সবুজ বাগেরহাট গড়ে তোলার লক্ষ্য রয়েছে।