EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সাদুল্লাপুরে শিক্ষার্থী মৌ আক্তারকে এক বছরের শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, গাইবান্ধা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

সাদুল্লাপুরে শিক্ষার্থী মৌ আক্তারকে এক বছরের শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ
অ অ

গাইবান্ধার সাদুল্লাপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোছা. মৌ আক্তারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। পড়াশোনা চালিয়ে যেতে তাকে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উপহার দিয়েছে সংগঠনটির সাদুল্লাপুর উপজেলা শাখা।

সোমবার (৭ সেপ্টেম্বর) শিক্ষার্থী মৌ আক্তারকে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

মৌ আক্তার কিশামত শেরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা দিনমজুর ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সীমিত আয়ের পরিবারের সন্তান হলেও পড়াশোনা করে ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন মৌ। সেই স্বপ্ন পূরণে তার লেখাপড়ার পথ কিছুটা সহজ করতেই বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপহার হিসেবে মৌ আক্তারের হাতে তুলে দেওয়া হয় একটি স্কুল ব্যাগ, নোটবুক, দিস্তা খাতা, কলম, পেন্সিল, স্কেল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ। এসব সামগ্রী পেয়ে আনন্দিত মৌ। শিক্ষা উপকরণগুলো তার এক বছরের পড়াশোনার প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান মাফু। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক (শাওন), সাধারণ সম্পাদক মো. সজীব সরকার, সদস্য মো. মুরছালিন মিয়া, মো. রিয়ন আকন্দ, মো. পাপ্পু মিয়া, রিফাত আকন্দ, মো. দিপন মিয়া, মাহবুবর রহমান, রিয়ন শেখ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায়, সে জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের স্বপ্নপূরণের পথে সহযোগিতা করা সামাজিক দায়িত্বেরও অংশ।

বসুন্ধরা শুভসংঘের সাদুল্লাপুর উপজেলা শাখার বন্ধুরা জানান, সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে মৌ আক্তারকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মৌ আক্তারের স্বপ্ন—বড় হয়ে একজন চিকিৎসক হওয়া। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হাতে পেয়ে তাঁর সেই স্বপ্নের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা আরও বাড়বে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন