EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নদীভাঙনে অসহায় ৩ শতাধিক মানুষের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

নদীভাঙনে অসহায় ৩ শতাধিক মানুষের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
অ অ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ খাদ্যসহায়তা বিতরণ করা হয়। এ সময় ৩ শতাধিক অসহায় মানুষের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবীর।

খাদ্য সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি লোকমান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশনের সহায়তা পেয়ে অসহায় লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এ জিন্নাহ কবির বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা শুধু মানিকগঞ্জে সীমাবদ্ধ নয়, সারাদেশেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন