EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
অ অ

বাগেরহাট পৌরসভায় মশক নিধন কার্যক্রম চালিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও মশার প্রজননস্থল ধ্বংস করাই ছিল এর উদ্দেশ্য।

কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও মশার সম্ভাব্য প্রজননস্থলে মশক নিধন ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে স্থানীয়দের সচেতন করা হয়। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমীন সরদারের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে অংশ নেন দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, পরিকল্পনা সম্পাদক রাতুল কুমার শীল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি মোল্যা, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার এবং সাবিহা তুল লামিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কার্যক্রম শেষে মো. আল-আমীন সরদার বলেন, শুধু ওষুধ ছিটিয়ে মশা নিধন করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিতভাবে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

আরও পড়ুন