বসুন্ধরা শুভসংঘ শেখ শফিউদ্দিন কমার্স কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ শেখ শফিউদ্দিন কমার্স কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা ও শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশকেই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ শফিউদ্দিন কমার্স কলেজ শাখার উপদেষ্টা সন্তোষ কুমার বর্মন, মীমা রানী রায় এবং মো. তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শাখার সভাপতি নাহিদ আলম রাব্বি, সাধারণ সম্পাদক সানজিদা খাতুন, প্রচার সম্পাদক তাসিন শাহর রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রাকিবা হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রেবেকা খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিপা রানী, দপ্তর সম্পাদক হ্যাপি আক্তার এবং সদস্য মিজু, আরিফা আক্তার, তন্নি আক্তার ও আরাফাত।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।