EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

আমতলীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা

মো: আল আমিন (বাবু), আমতলী, বরগুনা

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:২১ পিএম

আমতলীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা
অ অ

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া চন্দ্রা গ্রামের জলহল কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, ভাঙা পাত্রসহ যেকোনো স্থানে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা কিংবা ত্বকে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করার আহ্বানও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেন মৃধা, রফিকুল ইসলাম, আমিন উদ্দিন, আনোয়ার সিকদার, সোনা মিয়া, দুলাল সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. আল আমিন বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, আমতলী উপজেলা শাখার সদস্য নাজমুল আহসান, নয়ন দাস, নাইমুর রহমান নাইম, বায়েজিদ তালুকদার ও গাজী নাসির।

আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিজ নিজ বাড়ি ও আশপাশে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভা শেষে উপস্থিত সবাই ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার করেন।

আরও পড়ুন