EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

খুলনায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ-বনজ গাছের চারা বিতরণ

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

খুলনায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ-বনজ গাছের চারা বিতরণ
অ অ

খুলনার পাইকগাছায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) উপজেলার কপিলমুনি ইউনিয়নের পিটিডি একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি পালিত হয়।

পিটিডি একাডেমির অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে এবং বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু, কপিলমুনি সিটি প্রেস ক্লাবের সভাপতি এ কে এম আজাদ, প্রধান শিক্ষক আব্দুর রহমান, জামায়াত নেতা রুহুল কুদ্দুস, সাংবাদিক পলাশ কর্মকার, রফিকুল ইসলাম খান ও আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের শিশুরা আগামী দিনের পৃথিবীর অভিভাবক। তাদের হাতে একটি গাছ তুলে দেওয়ার অর্থ একটি সবুজ ভবিষ্যতের বীজ বপন করা।

তাই শুধু গাছ লাগালে হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগ সফল হবে।’

আরও পড়ুন