EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সুজানগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন

অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে ‘ধূমপান করব না, মাদককে না বলি’, ‘পাঁচ বছর বয়সে বিদ্যালয়ে যাব’ প্রতিজ্ঞা করেন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম

সুজানগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন

ছবি: সংগৃহীত

অ অ

শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল তুলে ধরতে এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে পাবনার সুজানগরে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলার ৩৮ নম্বর মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বসুন্ধরা শুভসংঘ’ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে ‘ধূমপান করব না, মাদককে না বলি’, ‘পাঁচ বছর বয়সে বিদ্যালয়ে যাব’ এবং ‘প্রতিদিন ১টি করে ভালো কাজ করব’— এই তিনটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা করেন।

সুজানগর উপজেলা কমিটির সভাপতি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইনে ১৩২ নম্বর চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ মাদকের কুফল সম্পর্কে বিশদ আলোচনা করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ৩৮ নম্বর মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা লায়লা শারমিন, সুজানগর বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ১৩২ নম্বর চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক শফিউল আজম শফি, হাবিবুর রহমান রব, মো. শরিফুল আলম মিন্টু, সিদ্দিকুর রহমান, আব্দুল আলিম, সুজা উদ্দিন সুজা প্রমুখ।

আরও পড়ুন