EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

যশোরের অভয়নগরে

শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করল শুভসংঘ

ভ্যানচালক রহমত বলেন, খেটে খাওয়া মানুষদের জন্য যারা এই কাজ করছে আল্লাহ তাদের পুরস্কৃত করবেন..

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করল শুভসংঘ

ছবি: সংগৃহীত

অ অ

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। এই গরমে সবচেয়ে কষ্টে আছেন রাস্তায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। তাঁদের একটু স্বস্তি দিতে যশোরের অভয়নগরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

শনিবার দুপুরে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে পথচারী, ভ্যানচালকসহ অর্ধশতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়।

পানি ও স্যালাইন হাতে পেয়ে বুইকারা গ্রামের ভ্যানচালক রহমত আলী মোড়ল বলেন, তীব্র গরমে যাত্রী নিয়ে নূরবাগ স্বাধীনতা চত্বরে পৌঁছানোর পর শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। এ সময় কয়েকজন যুবক এক বোতল পানি ও স্যালাইন হাতে দিলে মিশিয়ে খাওয়ার পর শরীরে অনেকটা স্বস্তি ফিরে আসে। খেটে খাওয়া মানুষদের জন্য যারা এই কাজ করছে আল্লাহ তাদের পুরস্কৃত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকিব হোসেন গালিব বলেন, ‘তীব্র দাবদাহের মধ্যে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। পথচারী, ভ্যানচালকসহ অর্ধশত শ্রমজীবী মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। সমাজের প্রয়োজনে প্রতিটি ভালো কাজে বসুন্ধরা শুভসংঘ তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, যুগ্ম সম্পাদক হাসান মাসুদ, কোষাধ্যক্ষ আশিকুর রহমান, সদস্য সোহান শেখ, ইসরাফিল মোল্যা, রনি আহমেদ, হাসান মাহমুদ প্রমুখ

আরও পড়ুন