EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

গলাচিপায় জাটকা ও মা ইলিশ রক্ষায় শুভসংঘের সচেতনতা সভা

এক সময় দেশে ইলিশ উৎপাদন প্রায় ২০ লাখ টন থেকে কমে ২ লাখ টনে নেমে এসেছিল।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম

গলাচিপায় জাটকা ও মা ইলিশ রক্ষায় শুভসংঘের সচেতনতা সভা

ছবি: সংগৃহীত

অ অ

পটুয়াখালীর গলাচিপায় জাটকা ও মা ইলিশ নিধন রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

সংগঠনটির গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকার ট্রলারঘাটে একটি সচেতনতামূলক সভা ও পোস্টার প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকার ট্রলারঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

সভায় বক্তারা জাটকা নিধন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাটকা ও মা ইলিশ নির্বিচারে নিধন চলতে থাকলে ইলিশের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে এই পেশার সঙ্গে জড়িত হাজারো মানুষ এবং হুমকির মুখে পড়বে দেশের গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ।

প্রধান অতিথির বক্তব্যে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জাটকা ও মা ইলিশ নিধন বন্ধ না হলে ইলিশের উৎপাদন কমে যাবে।

এক সময় দেশে ইলিশ উৎপাদন প্রায় ২০ লাখ টন থেকে কমে ২ লাখ টনে নেমে এসেছিল। বর্তমানে বিভিন্ন সংরক্ষণ কার্যক্রমের ফলে উৎপাদন কিছুটা বেড়েছে, তবে জাটকা নিধন পুরোপুরি বন্ধ না হওয়ায় এই জাতীয় সম্পদ এখনও ঝুঁকিতে রয়েছে।

বক্তারা আরও জানান, কিছু অসাধু জেলে কারেন্ট জাল, মশারি জাল ও খুচিজাল ব্যবহার করে অবাধে জাটকা নিধন করছে। অথচ জাটকাকে বড় হতে দিলে তা থেকে কয়েকগুণ বেশি ওজনের পূর্ণাঙ্গ ইলিশ পাওয়া সম্ভব।

তাই ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন