EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

গোপালগঞ্জে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের পাশে বসুন্ধরা শুভসংঘ

একজন পরীক্ষার্থী বলেন, ‘আপনাদের সহায়তা না পেলে সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারতাম না। আপনাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম

গোপালগঞ্জে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের পাশে বসুন্ধরা শুভসংঘ

ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ, বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতায় দিনব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার আগের দিন (৯ এপ্রিল) বিকেল থেকেই ক্যাম্পাসে আগত শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করে বসুন্ধরা শুভসংঘ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কক্ষে থাকার ব্যবস্থা করার পাশাপাশি তাদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়। এছাড়া ক্যাম্পাসে একটি হেল্প ডেস্ক স্থাপন করে তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিভাবকদের জন্যও বসার ব্যবস্থা রাখা হয়।

পরীক্ষার দিন সকালে শিক্ষার্থীদের সহায়তায় মাঠে সক্রিয় ছিলেন সংগঠনের সদস্যরা। তারা পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি, স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী টিম শিক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র ও কক্ষ খুঁজে পেতে সহায়তা করে।

বসুন্ধরা শুভসংঘ, গোবিপ্রবি শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম সাব্বির বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের নিয়েও আমরা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করব।’

নাটোর থেকে আগত এক অভিভাবক সামিয়া আক্তার বলেন, ‘আমার মেয়েকে নিয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে এখানে থাকার ভালো ব্যবস্থা পেয়েছি। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি কৃতজ্ঞ।’

একজন পরীক্ষার্থী বলেন, ‘আপনাদের সহায়তা না পেলে সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারতাম না। আপনাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ করেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম সাব্বির, সাধারণ সম্পাদক মো. রেজওয়ান, সহ-সভাপতি হুমায়ুন আহমেদ পলক, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক সামিম হাসান রনি, প্রচার সম্পাদক রিষাদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন