EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

দিনাজপুর

চিরিরবন্দরে আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে শুভসংঘের সেমিনার

উপজেলাটিতে গত এক বছরে বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা স্থানীয় পর্যায়ে গভীর সামাজিক ও মানসিক স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম

চিরিরবন্দরে আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে শুভসংঘের সেমিনার

ছবি: সংগৃহীত

অ অ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া আত্মহত্যার ঘটনা রোধ এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলাটিতে গত এক বছরে বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা স্থানীয় পর্যায়ে গভীর সামাজিক ও মানসিক স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। এই প্রেক্ষাপট বিবেচনা করে তরুণ প্রজন্মের মাঝে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতেই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই সেমিনার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে এবং শুভসংঘের উপজেলা উপদেষ্টা মনিরুজ্জামান রনির সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল কলম ইউনিভার্সাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ওবায়দুর রহমান (সবুজ)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক এম. জি রফিক এবং রিয়াজুল মদিনা ইসলামিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জুবায়ের রহমান।

বক্তারা বলেন, ‘আত্মহত্যা কোনো সমাধান নয়। জীবনের কঠিন সময়ে হতাশ না হয়ে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং প্রয়োজনে শিক্ষক বা পরিবারের সাথে কথা বলা জরুরি। কঠিন সময় পার করার জন্য সামাজিক সহমর্মিতা ও সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারে।’

এমন মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা। সেমিনারে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাকিম আল-হাসনাত, সাধারণ সম্পাদক মো. শাহারিয়া সরকার, কার্যকরী সদস্য মো. রায়হান রানা এবং মানবাধিকার পরিষদের চিরিরবন্দর উপজেলা কো-অর্ডিনেটর নিলিমা রায়।

সেমিনার শেষে শিক্ষার্থীরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা মানসিক চাপ মোকাবিলা এবং জীবনের গুরুত্ব সম্পর্কে নতুনভাবে জানতে পেরেছেন, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

আরও পড়ুন