মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত
ডেইলি সান রিপোর্ট, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, বরং বাঙালি জাতির আত্মমর্যাদা, অধিকার ও অস্তিত্বের চূড়ান্ত ঘোষণা। স্বাধীনতার এই অর্জনকে সমুন্নত রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে।
বসুন্ধরা শুভসংঘ সবসময় সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের ধারায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।সভায় সংগঠনের সদস্যরা দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটির সদস্য মো. হামিদুল ইসলাম, মো. হেমায়েত হোসাইন, সাবেক সভাপতি সবুজ কুমার পাল, সাধারণ সম্পাদক রেদোয়ান তালাল, পাঠাগার কর্মী সুব্রত রায়, রাকিবুল হাসান রুসেল প্রমুখ।