EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

শুভ কাজের মধ্য দিয়ে নবযাত্রা বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার

ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম

শুভ কাজের মধ্য দিয়ে নবযাত্রা বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার
অ অ

মানবিক ও কল্যাণমূলক কাজের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ–এর দেবীগঞ্জ উপজেলা শাখা। পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল, পথচারীদের মাঝে ইফতার বিতরণ এবং দেশ ও মানুষের কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু করা হয়।

শনিবার (৭ মার্চ) দেবীগঞ্জ উপজেলা–এর একটি বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের তরুণ সদস্যরা অংশ নেন। এ সময় ভবিষ্যতে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সক্রিয়ভাবে যুক্ত রাখার অঙ্গীকার করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও তরুণ শিক্ষক হাসান রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ ফরিদ, সাধারণ সম্পাদক লালচান বাদশা, প্রচার সম্পাদক রাসিনুর রাসিন, কার্যকরী সদস্য ইয়াসিন আলী, জয়, মোশারফসহ অন্যান্য সদস্যরা।

বক্তব্যে উপদেষ্টা শেখ ফরিদ বলেন, সমাজে মানুষের সংখ্যা বাড়লেও ভালো ও সৎ মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কমে যাচ্ছে। এই বাস্তবতায় একদল তরুণ ভালো কাজের উদ্দেশ্যে এগিয়ে এসেছে—এটি আশাব্যঞ্জক। ভালো কাজ করতে সাহস ও ইতিবাচক মানসিকতা প্রয়োজন, যা এই তরুণদের মধ্যে রয়েছে।

উপদেষ্টা হাসান রায়হান বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের এই উদ্যোগ মানুষের ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও দেবীগঞ্জ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী বলেন, এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। রমজানের সংযম ও আত্মশুদ্ধির চর্চার পাশাপাশি আমরা একসঙ্গে ইফতার করেছি এবং পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। ভালো কাজের মধ্য দিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

তিনি বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই ভালো কাজের পথে এগিয়ে যেতে সবার সহযোগিতা ও ভালোবাসা প্রয়োজন।

আরও পড়ুন