EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

গঙ্গাচড়ায় শহীদ মিনারে বসুন্ধরা শুভসংঘের শ্রদ্ধাঞ্জলি

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

গঙ্গাচড়ায় শহীদ মিনারে বসুন্ধরা শুভসংঘের শ্রদ্ধাঞ্জলি

ছবি: সংগৃহীত

অ অ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ এর গঙ্গাচড়া শাখা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। 

অনুষ্ঠানে শাখা সভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক জুই আক্তারসহ সদস্য তানিশা, রুমানা খাতুন, আবুল কালাম আজাদ, শ্রাবণ ও সজিব খান উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের প্রথম ও গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন