EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বগুড়ার গাবতলীতে বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

বগুড়ার গাবতলীতে বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ছবি: ডেইলি সান

অ অ

বগুড়ার গাবতলীতে বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে দিয়ে গাবতলীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার কার্যক্রম শুরু হল।

শনিবার (৭ জানুয়ারি)  দুপুর ১২টায় এ কার্যক্রম উদ্বোধন করেন গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন নিউজ টুয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবু, তরুণ সমাজ সেবক প্রভাষক হামিদুল হক শিলু, প্রভাষক শাহ আলম, ফরিদ আহমেদ মুন। মেয়র সাইফুল ইসলাম।

প্রশিক্ষণে পৌর এলাকার ২০ জন অস্বচ্ছল নারীরা অংশগ্রহণ করেন। আগামী তিন মাস তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে তাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগ তাদের যেমন দক্ষ করে গড়ে তুলবে তেমনি সেলাই মেশিন পেলে অভাব দূর হবে উপার্জনের মাধ্যমে।

সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের মানবিক কর্মকান্ড অসহায় দরিদ্রদের স্বনির্ভর করছে। গাবতলীতে এমন কার্যক্রম কে স্বাগত জানিয়ে এমন কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন