EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

ফরিদপুরে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
অ অ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন এবং সম্ভাব্য নাশকতার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে শহরের জনতা ব্যাংক মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপনও বক্তব্য দেন।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আওয়ামী লীগ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। জ্বালাও-পোড়াও ও নাশকতার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে।

পরে চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন