EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ এএম

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলি অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে প্রতিষ্ঠানটির অফিসে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে।

ডিসি আরও জানান, কী কারণে ডিএল নেটওয়ার্কের অফিসে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন