EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম/ ছবি সংগৃহীত

অ অ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত করা হয়েছে। আগামী ৭-৮ ডিসেম্বর তার ঢাকা সফর করার কথা ছিল।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নি‌শ্চিত করেছেন।

তি‌নি বলেন, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে।  বাংলাদেশ ছাড়াও তার থাইল্যান্ড সফরও স্থ‌গিত হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো থাকার কথা ছিল।

আরও পড়ুন