EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না

প্রশ্ন যখন আসবে ফ্যাসিবাদী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, পরদেশী সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছাপোষণ করবে, সেই প্রশ্নে আমরা সবাই এক

ডেইলি সান রিপোর্ট, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না
অ অ

বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এ দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। প্রশ্ন যখন আসবে ফ্যাসিবাদী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, পরদেশী সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছাপোষণ করবে, সেই প্রশ্নে আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক।’

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘শাপলা চত্বরে পতিত আওয়ামী লীগ সরকার যে হত্যাযজ্ঞ করেছে, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। সরকার তা আইনি প্রক্রিয়ায় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করবে।

তিনি বলেন, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সরকার মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছে।

তবে এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, সরকার তাদের চেনে।

আরও পড়ুন