EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাবেক মন্ত্রীর এপিএস এমদাদুল হক দাদুল গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম

সাবেক মন্ত্রীর এপিএস এমদাদুল হক দাদুল গ্রেপ্তার

এমদাদুল হক দাদুল

অ অ

রাজধানীর মগবাজার এলাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, এমদাদুল হক দাদুল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গোয়েন্দা-মতিঝিল বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে দাদুলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন