EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মিয়ানমার থেকে দেশে ফিরেছে মোট ৩২৩ জন

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

ডেইলি সান রিপোর্ট, টেকনাফ (কক্সবাজার)

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

বিভিন্ন সময়ে মিয়ামারে আটক ৪১ জন জেলেকে দেশে ফেরত এনেছে বিজিবি।ছবি: সংগৃহীত

অ অ

বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মাছ শিকারে যাওয়া কক্সবাজারের টেকনাফের ৪১ জন জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে ইতোমধ্যে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের জালিয়াপাড়ার ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর তাদের ফেরত আনা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে। দেশে ফেরা জেলেদের যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মিয়ানমারে অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন