সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
ছবি: সংগৃহীত
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের এসপি হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদ।
নড়াইলের পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ ছাড়া গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিম উদ্দীনকে ফেনীর এসপি করা হয়েছে। গাইবান্ধার নতুন এসপি হয়েছেন স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
প্রজ্ঞাপনে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
